শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৬:১০

অপরাধীদের কড়া বার্তা দিতে যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল যৌথ মহড়া

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
অপরাধীদের কড়া বার্তা দিতে যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল যৌথ মহড়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোর জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কঠোর হস্তে দমনে অল-আউট অ্যাকশনে নেমেছে জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন। জনমনে স্বস্তি ফেরাতে এবং অপরাধীদের স্পষ্ট সতর্কবার্তা দিতে বুধবার রাতে যশোর শহরজুড়ে এক সুসংগঠিত যৌথ মহড়া ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এই যৌথ মহড়াটি শুরু হয়। পরবর্তীতে মহড়াটি শহরের পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মুড়লীর মোড়, মনিহার মোড়, হাইকোর্ট মোড়, নিউ মার্কেট, বাবলাতলা ব্রিজ, কাঁঠালতলা, কাজীপাড়া, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, দড়াটানা, চিত্রা মোড়, চৌরাস্তা, চালখাম্বা, ভেটেরিনারি মোড়, কলাবাগান মোড়, মেডিকেল মোড়, আশ্রম রোড, রেলস্টেশন, চাঁচড়া রেলগেট, মুজিব সড়ক, পিবিআই মোড় ও পুলিশ লাইন হয়ে প্যারিস রোডে গিয়ে সমাপ্ত হয়।

অভিযান ও সমন্বিত মহড়ায় জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এবং যশোর জেলা আনসার ও ভিডিপির অতিরিক্ত পরিচালক আবির রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশের একাধিক চৌকস টিম।

মহড়া চলাকালে জননিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শহরের বেশ কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়েই পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অপরাধীদের কড়া বার্তা দিতে যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল যৌথ মহড়া

বিস্তারিত কমেন্টে