শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৩৮:২১

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর চলতি জুলাই মাসের এমপিওর (MPO) অর্থ ছাড় নিয়ে বড় ধরনের সুখবর পেয়েছেন দেশের বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে বেতন-ভাতার চারটি সরকারি চেক পাঠানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের মোট ৪টি চেক অনুদান বণ্টনকারী চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক—অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে বুধবার হস্তান্তরিত হয়েছে (স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৪৮)।

অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো থেকে নিজ নিজ বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

মাসিক এমপিও প্রাপ্তির এই আদেশে স্বস্তি প্রকাশ করেছেন দেশের হাজার হাজার মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সুখবর

বিস্তারিত কমেন্টে