বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৭:৩৩

মাহতাব টাওয়ার থেকে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল ফোন চুরি

মো: মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৪৭
শেয়ার: mail
মাহতাব টাওয়ার থেকে পাবিপ্রবির  দুই শিক্ষার্থীর মোবাইল ফোন চুরি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) সংলগ্ন ‘মাহতাব টাওয়ার’ নামের এক বেসরকারি ছাত্রাবাস থেকে দুই শিক্ষার্থীর মূল্যবান দুটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে ছাত্রাবাসটির ২২৫ নম্বর কক্ষে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চয়ন ত্রিপুরা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের অরলিন চাকমা।

ভুক্তভোগী ও কক্ষের অবস্থানকারীদের সূত্রে জানা যায়, মাহতাব টাওয়ারের দ্বিতীয় তলার ২২৫ নম্বর কক্ষে চয়ন ত্রিপুরা, অরলিন চাকমা ও বিজয় দে একসংগে থাকেন। রাত আনুমানিক ১টার দিকে চয়ন তাঁর ফোনটি চার্জে দিয়ে এবং অরলিন বালিশের পাশে রেখে ঘুমাতে যান। সকালে তাঁদের রুমমেট বিজয় ঘুম থেকে উঠে বাইরে বের হতে গিয়ে দেখেন কক্ষের দরজা বাইর থেকে আটকানো। পরবর্তীতে পাশের কক্ষের শিক্ষার্থীর সহায়তায় দরজা খোলা হলে চয়ন ও অরলিনের মোবাইল দুটি গায়েব দেখতে পান তারা।

ভুক্তভোগী চয়ন ত্রিপুরা বলেন, “রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি দরজা বাইরে থেকে আটকানো এবং আমাদের দুজনের মোবাইল ফোন নেই।”

মাহতাব টাওয়ারের ম্যানেজার জাকির হোসেন জানান, ঘটনা জানার পর নিচতলার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। রাত ১টার পর থেকে সকাল পর্যন্ত অনেক শিক্ষার্থী আসা-যাওয়া করেছেন। তবে প্রতিটি ফ্লোরে সিসিটিভি ক্যামেরা না থাকায় সুনির্দিষ্ট চোর শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি ভবন মালিককেও জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, “ঘটনাটি জেনেছি। ভুক্তভোগী শিক্ষার্থীদের দ্রুত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। ফোন দুটি উদ্ধারে পুলিশের সংগে প্রয়োজনীয় যোগাযোগ করা হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাহতাব টাওয়ার থেকে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল ফোন চুরি

বিস্তারিত কমেন্টে