মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:২৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

তেজগাঁও কলেজ হিসাববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
তেজগাঁও কলেজ হিসাববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আনন্দ, উচ্ছ্বাস আর বিদায়ের সুরের মধ্য দিয়ে তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কলেজের অডিটোরিয়াম-১ এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক খোন্দকার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম এবং অধ্যাপক নূর নবী আল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বিদায়ী ও নবীনদের উদ্দেশ্যে বলেন, “আজকের দিনটি আমাদের জন্য একই সাথে আনন্দের ও বেদনার। একদিকে নবীনদের বরণ করে নিচ্ছি, অন্যদিকে বিদায়ীদের বিদায় জানাতে হচ্ছে। তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ। প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও আদর্শকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের কল্যাণে আলো ছড়াতে হবে। মেধা ও সততার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের ওপর।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাট্যাভিনয় পরিবেশন করে অডিটোরিয়াম মাতিয়ে রাখেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ হিসাববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে