শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১০:৪২
শিরোনাম
পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:১৮
শেয়ার: mail
সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ২৪’-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার মাসুদা খাতুনকে (মাসুদা লাবনী) অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ডিআরইউ। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়শই নানা হুমকি, হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। পেশাগত অনুসন্ধানের অংশ হিসেবে সংবাদ প্রকাশের জের ধরে তেজস হালদার যশ নামের এক ব্যক্তি ধারাবাহিকভাবে মাসুদা খাতুনকে মুঠোফোনে গালাগাল ও জীবননাশের হুমকি দিয়ে আসছে, যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ।

নেতৃবৃন্দ আরও বলেন, একজন নারী সাংবাদিককে এভাবে ভয়ভীতি প্রদর্শন স্বাধীন গণমাধ্যমের পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত ও ব্যাহত করে। মাসুদা খাতুনের দায়ের করা সাধারণ ডায়েরিটি (জিডি) গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে হুমকিদাতাকে আইনের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ওই সাংবাদিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সাংবাদিকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না উল্লেখ করে ডিআরইউ নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের সার্বিক সুরক্ষায় প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালনের তাগিদ দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে