শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৭:৫৭

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৪৬
শেয়ার: mail
মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

একটি গণতান্ত্রিক সরকার সর্বদাই জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রশাসনিক কর্মদক্ষতায় কোথাও কোনো ঘাটতি বা সমস্যা অনুভূত হলে প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার গঠনের ১৮০ দিন পূর্তিতে মন্ত্রিসভায় রদবদল বা পরিবর্তন আসছে কি না—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি দেশবাসীকে জানাতে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, “মন্ত্রিসভায় পরিবর্তন বা দপ্তর পুনর্বণ্টনের সুযোগ সব সময়ই থাকে। তবে এর অর্থ এই নয় যে, ১৮০ দিন পার হলেই হুট করে বড় কিছু ঘটে যাবে। এই মূল্যায়ন একটি অব্যাহত প্রক্রিয়া। এটি ১৮০ দিন পর, কিংবা দ্বিতীয়-তৃতীয় বছর অথবা যেকোনো উপযুক্ত সময়ে হতে পারে।”

১৮০ দিন পূর্তিকে কেন্দ্র করে রদবদলের জল্পনা-কল্পনাকে গণমাধ্যমের আলোচনা উল্লেখ করে তিনি স্পষ্ট করেন, “১৮০ দিন বা ৩৬৫ দিন নির্দিষ্ট কোনো দিনপঞ্জির বিষয় নয়। সরকারের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ইঙ্গিত দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নিশ্চয়ই প্রতিটি মন্ত্রণালয়ের পারফরম্যান্স ধারাবাহিকভাবে মূল্যায়ন করবেন এবং সময় সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বিস্তারিত কমেন্টে