বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫২:০৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শিক্ষক নিয়োগ কমিটির হাতে হস্তান্তরের প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ মিছিল

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
শিক্ষক নিয়োগ কমিটির হাতে হস্তান্তরের প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ মিছিল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ-এর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশে শিক্ষক নিয়োগ প্রথা অকার্যকর করে আবারও প্রতিষ্ঠানের ম্যানেজিং বা গভর্নিং কমিটির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলজুড়ে অংশগ্রহণকারীদের ‘বাণিজ্য না মেধা, মেধা মেধা’, ‘শিক্ষা অঙ্গন দলীয়করণ, মানব না মানি না’, ‘সারা বাংলায় খবর দে, কমিটি প্রথার কবর দে’ এবং ‘এনটিআরসিএ নাকি কমিটি, এনটিআরসিএ এনটিআরসিএ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান নাজির বলেন, “এনটিআরসিএর স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ভার তুলে দিলে শিক্ষাঙ্গনে আবারও দুর্নীতি, স্বজনপ্রীতি ও বাণিজ্য ফিরে আসবে। অতীতে কমিটির মাধ্যমে নিয়োগে কী ধরনের অনিয়ম হয়েছে তা দেশবাসী জানে। মেধার মূল্যায়ন নিশ্চিত করতে এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয় নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।”

রাবি শাখা শিবিরের সভাপতি মোজাহিদ ফয়সাল বলেন, “অনিয়ম ও দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা বজায় রাখা আমাদের প্রধান দাবি। কেন্দ্রীয় মেধাভিত্তিক প্রক্রিয়া বাতিল করে স্থানীয় কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে দ্রুত সরে আসতে হবে। অন্যথায় সাধারণ ছাত্র-জনতা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।”

সমাবেশে অন্যান্য বক্তা ও রাকসু প্রতিনিধিরা জোর দাবি জানান, শিক্ষক নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক বা আর্থিক লেনদেনের সুযোগ রাখা যাবে না। দ্রুততম সময়ে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বহাল রাখার দাবি জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষক নিয়োগ কমিটির হাতে হস্তান্তরের প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ মিছিল

বিস্তারিত কমেন্টে