বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৬:৩৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ-এর মাধ্যমে কেন্দ্রীয় সুপারিশে শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল রাখা এবং কমিটির হাতে নিয়োগ হস্তান্তরের প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা বজায় রাখার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও নিবন্ধনধারী চাকরিপ্রার্থীরা একাত্মতা প্রকাশ করেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও প্রধান ফটক প্রদক্ষিণ করে জনসন রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে আন্দোলনকারীরা ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না’ এবং ‘কমিটি প্রথা মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, এনটিআরসিএর মাধ্যমে পরীক্ষার ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই মেধাভিত্তিক প্রক্রিয়া বাতিল করে স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ক্ষমতা ফিরিয়ে দিলে নিয়োগ বাণিজ্যের পথ সুগম হবে এবং শিক্ষাঙ্গনে অনিয়ম, তদবির ও রাজনৈতিক পক্ষপাতিত্ব ভয়াবহ রূপ নেবে।

আন্দোলনকারীরা স্পষ্ট জানান, দেশের লাখ লাখ নিবন্ধনধারী প্রার্থী শিক্ষক নিয়োগের কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর আস্থা স্থাপন করেছেন। বিদ্যমান কাঠামোকে অকার্যকর করে কমিটি নির্ভরতা চাপিয়ে দিলে ভবিষ্যতে আরও কঠিন ও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে