বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:০৬:৪৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে মেসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২৯
শেয়ার: mail
বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে মেসি

বাবার শেষবিদায় জানানোর একান্ত ও করুণ মুহূর্তেও পিছু ছাড়েনি গণমাধ্যমের ক্যামেরা। আর্জেন্টিনার রোজারিওর ‘এল প্রাদো’ কবরস্থানে লিওনেল মেসির পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়কের আইনি দল।

উল্লেখ্য, গত দুই দিন আগে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। গতকাল পেরেস এলাকার বেসরকারি কবরস্থান এল প্রাদোয় সম্পূর্ণ পারিবারিকভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

বাবার শেষযাত্রায় যোগ দিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে ফ্লোরিডা থেকে বিশেষ ফ্লাইটে জন্মশহরে পৌঁছান মেসি। মা সেলিয়া কুচ্চিত্তিনি ও স্বজনদের ব্যক্তিগত শোকের পরিবেশ সুরক্ষায় পুলিশ স্থানীয় সময় শনিবার দুপুর থেকেই কবরস্থানের সাধারণ প্রবেশ পথ বন্ধ করে রেখেছিল।

তবে নিরাপত্তার সব বিধিনিষেধ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যম কবরস্থানের ওপর ড্রোন উড়িয়ে শোকার্ত মেসি পরিবারের ছবি ধারণ করার চেষ্টা চালায়। মর্মান্তিক এই ঘটনার চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে পুরো কবরস্থান এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সান্তা ফে প্রদেশ পুলিশ।

আইনজীবীদের সূত্রমতে, মেসি পরিবারের আগাম ঘোষণা ও অনুরোধ উপেক্ষা করে যেসব সংবাদমাধ্যম শোকার্ত পরিবারের ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও আইনি পদক্ষেপ নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন মেসির আইনজীবী দল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাবার শেষকৃত্যে গোপনীয়তা লঙ্ঘন, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে মেসি

বিস্তারিত কমেন্টে