বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৭:৩৪

পাবিপ্রবির সামাজিক সংগঠন জোনাকির নতুন কমিটি গঠন

মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:১১
শেয়ার: mail
পাবিপ্রবির সামাজিক সংগঠন জোনাকির নতুন কমিটি গঠন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক সংগঠন ‘জোনাকি’র ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে।

রোববার (৯ আগস্ট) সংগঠনটির উপদেষ্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকন সাইদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজোয়ান আহম্মেদ।

পরিষদের অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া খাতুন, সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম, তনুশ্রী দাশ, মো. সাজ্জাদুল ইসলাম ও আল-আমিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অবিয়াদ রাইয়ান সৌম্য, মোছা. সনজিদা ইসরাত, মো. আব্দুল ওয়াদুদ, মো. নাঈম ইসলাম ও শেখ যারীন তাসনিম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ, অর্থ সম্পাদক পদে মো. আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক পদে ওয়াসিন, দপ্তর সম্পাদক পদে মো. আনজামান ইসলাম আকাশ এবং রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক পদে প্রান্ত কুন্ডুসহ মোট ৪১ সদস্যবিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবির সামাজিক সংগঠন জোনাকির নতুন কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে