মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৩:২৫
শিরোনাম
● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ● গ্রেফতারি পরোয়ানায় চন্দনবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

‘বিদেশি সামরিক সরঞ্জামের চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নত’: ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:১৭
শেয়ার: mail
‘বিদেশি সামরিক সরঞ্জামের চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নত’: ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

আমদানিকৃত সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীলতার চেয়ে মধ্যপ্রাচ্যে ইরানের নিজস্ব ও দেশীয় প্রযুক্তি অনেক বেশি উন্নত ও কার্যকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় জেনারেল ইবনুর রেজা বলেন, “যারা আজ আমদানিকৃত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তির ওপর ভর করে নিরাপত্তা কিংবা সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিতের স্বপ্ন দেখছে, তারা খুব শিগগিরই বুঝতে পারবে যে ইরানের নিজস্ব প্রযুক্তি এ অঞ্চলের যেকোনো সামরিক ব্যবস্থার চেয়ে বহুগুণে সক্ষম ও উন্নত।”

ইরানি এই প্রতিরক্ষা কর্মকর্তা আরও জোর দিয়ে জানান, বর্তমানে প্রতিপক্ষ বা শত্রুপক্ষের শক্তির সীমাবদ্ধতা প্রতিদিন স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে, সম্পূর্ণ নিজস্ব প্রতিরক্ষা শিল্পের ওপর নির্ভর করে যেকোনো ধরনের বৈদেশিক হুমকি বা আগ্রাসনের উপযুক্ত ও কড়া জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই স্বনির্ভর সামরিক সক্ষমতা ও আধুনিক প্রযুক্তির ভূয়সী প্রশংসা করে প্রতিপক্ষদের এ কড়া বার্তা দিল তেহরান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘বিদেশি সামরিক সরঞ্জামের চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি উন্নত’: ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ

বিস্তারিত কমেন্টে