বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৮:২৭
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে আটক করল গ্রামবাসী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৩৯
শেয়ার: mail
পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে আটক করল গ্রামবাসী

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে ধরে নিয়ে যাওয়ার জের ধরে এক ভারতীয় নাগরিককে সীমান্ত এলাকা থেকে আটক করে পুলিশ ও বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয় ক্ষুব্ধ গ্রামবাসী।

শনিবার (৮ আগস্ট) সকালে সীমান্তের জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে আটক করে শালবাহান বিজিবির নিয়ন্ত্রণাধীন বিরাজোত এলাকায় নিয়ে আসেন।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সীমান্তের ওপারে একটি চা-বাগানে কাজ করার একপর্যায়ে দীপঙ্কর অসাবধানতাবশত বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিএসএফের পূর্বের বেআইনি কর্মকাণ্ডে ক্ষুব্ধ গ্রামবাসী তাঁকে আটক করে প্রশাসনিক হেফাজতে দেন। বর্তমানে তিনি বিজিবি ও স্থানীয় থানা পুলিশের সুরক্ষায় রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা বৃদ্ধ মো. তমিজ উদ্দীন (৭৮) নিজের হারিয়ে যাওয়া গরু খুঁজতে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা তাঁকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

নিখোঁজ তমিজ উদ্দীনের ছেলে আজাহার আবেগাপ্লুত কণ্ঠে জানান, তাঁর বাবা অত্যন্ত বয়োবৃদ্ধ, কানে শোনেন না এবং হাঁটতেও কষ্ট হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে দাবি জানান— তাঁর নিরপরাধ বাবাকে বিএসএফ ফেরত না দেওয়া পর্যন্ত যেন আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা না হয়।

বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে না পাওয়া গেলেও সীমান্ত সূত্রে জানা গেছে, অপহৃত বৃদ্ধ তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের হস্তান্তরের বিষয়ে দ্রুতই বিজিবি ও বিএসএফের মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে আটক করল গ্রামবাসী

বিস্তারিত কমেন্টে