মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:২৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:৫৮
শেয়ার: mail
শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী এমন কর্মকাণ্ড করেছেন যে, তাকে শুধু ফ্যাসিস্ট নয়, অনেকেই মাফিয়াও বলছেন। দেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু কর্মসূচি দেখে দেশে দলটির পক্ষে পরিবেশ তৈরি হয়েছে বলে মনে হতে পারে। তবে বাস্তবতা ভিন্ন।

তিনি বলেন, “ফেসবুকের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিল নেই। বিচ্ছিন্ন কিছু কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন শেখ হাসিনার ফেরার পথ তৈরি হয়েছে, সেটি সম্পূর্ণ ভুল ধারণা।”

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, আওয়ামী লীগের ভেতরেও এমন প্রচার চালানো হচ্ছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তবে জনগণের মধ্যে তার জন্য কোনো গ্রহণযোগ্যতা নেই বলে তিনি মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৭ বছরে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হলেও কখনো মনোবল হারাননি। কাশিমপুর কারাগার থেকে নিয়মিত আদালতে যাতায়াত করতে হলেও আন্দোলনের প্রতি তার অঙ্গীকার অটুট ছিল।

তার ভাষ্য, তার প্রজন্মের দায়িত্ব ছিল তরুণদের সাহস জোগানো। সেই বিশ্বাস থেকেই তিনি আন্দোলনের সঙ্গে ছিলেন এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করেছেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, অপ্রয়োজনীয় বিভাজন ও সংঘাত আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি করতে পারে। তাই সস্তা রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “অনেকেই বলেন জুলাই সনদ বাস্তবায়ন হবে না। কিন্তু জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হবে।”

আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, জাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিস্তারিত কমেন্টে