মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪২:৫১
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

জনগণের দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছি: কপিল কৃষ্ণ মন্ডল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৩৯
শেয়ার: mail
জনগণের দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছি: কপিল কৃষ্ণ মন্ডল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, নির্বাচনে বিজয়ী না হলেও জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকালে চিতলমারী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কপিল কৃষ্ণ মন্ডল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার মানুষের ভালোবাসা ও সমর্থন তাঁকে অনুপ্রাণিত করছে। নির্বাচনের আগে জনগণের কাছে যে উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যেই তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, তিন উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বরাদ্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি ও ফ্যামিলি কার্ড কার্যক্রম চালুর উদ্যোগ এবং তিন উপজেলাকে পৌরসভায় উন্নীত করার বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, চিতলমারীতে নিরাপদ পানির সংকট নিরসন এবং মোল্লাহাট ও ফকিরহাটে আধুনিক খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ বাস্তবায়নেও কাজ চলছে।

মতবিনিময় সভায় চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাগর সুলতান সেলিম, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জনগণের দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছি: কপিল কৃষ্ণ মন্ডল

বিস্তারিত কমেন্টে