বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৪:২৬
শিরোনাম
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে

জুলাই সনদ বাস্তবায়ন ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠনে সরকার বাধ্য হবে: কাজী হারুনুর রশিদ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
জুলাই সনদ বাস্তবায়ন ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠনে সরকার বাধ্য হবে: কাজী হারুনুর রশিদ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাদ আসর চরফ্যাশন উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে চরফ্যাশন ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, “জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, স্বাধীন মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন কমিশনসহ সকল প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ ও আহতদের ত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।”

শহীদ ও আহতদের স্মরণের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, “শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

এ ছাড়া সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক অহিদ ফয়সাল, সদস্য সচিব শফিউল্লাহ শফি, জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই সনদ বাস্তবায়ন ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠনে সরকার বাধ্য হবে: কাজী হারুনুর রশিদ

বিস্তারিত কমেন্টে