বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৫:০৯
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও সংবর্ধনা

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৫৯
শেয়ার: mail
কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্মারক আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও চিকিৎসাধীন বীর জুলাই যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুবায়ের ওমর খানের বড় ভাই জাবেদ ইমরান খান।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, আহত জুলাই যোদ্ধা এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের অসামান্য অবদান এ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন নতুন সমাজ প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শহীদ পরিবার ও আহতদের সার্বিক পুনর্বাসনে রাষ্ট্রকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিগণ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বজন ও আহত যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের দ্রুত নিরাময় ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে