বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | রাত ৮:৩৭:০৪

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভাবগাম্ভীর্য ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হচ্ছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পিরোজপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভসূচনা করা হয়।

স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দীকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

পর্যায়ক্রমে পিরোজপুর প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াত, জেলা তথ্য অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

পরবর্তীতে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের ‘শহীদ ওমর ফারুক মিলনায়তনে’ গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও চিকিৎসাধীন বীর জুলাই যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দিবসটির পটভূমি ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এক স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের মূল্যবোধ ও চেতনাকে ধারণ করে অন্যায়, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward