বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | বিকাল ৫:৪৬:১০

যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:১৭
শেয়ার: mail
যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৫ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালে জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখসমরে আবুল কাশেম, হাসানুজ্জামান, রবিউল ইসলাম, তারেক, আফাজ উদ্দিন, কেয়ামউদ্দিন, রওশন ও খোকন নামে চুয়াডাঙ্গার আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

তাঁদের স্মরণে বুধবার (৫ আগস্ট) নাটুদহে আট শহীদের সমাধিস্থল (আটকবর) প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পুলিশ সুপার রুহুল কবীর, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক আবেছ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাঁজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব লুৎফর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়েই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, নিজেদের জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। তাই তাঁদের যথাযথ মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা এবং সর্বোচ্চ স্বীকৃতি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিহাসের এই দিনটি চুয়াডাঙ্গাবাসীর জন্য অত্যন্ত মর্মান্তিক ও স্মরণীয়।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward