মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১৫:১১
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

কসবায় ৬০ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য ও যানবাহন জব্দ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
কসবায় ৬০ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য ও যানবাহন জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বিজিবির ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসামগ্রীসহ একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি ইজিবাইক এবং গবাদিপশু জব্দ করা হয়েছে।

সীমান্ত রক্ষী বাহিনী ৬০ বিজিবির পরিচালিত বিশেষ টহল দলের অভিযানে এসব চোরাই পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা বিভিন্ন ধরনের প্রসাধনী, খাদ্যপণ্য ও গবাদিপশু উদ্ধার করা সম্ভব হয়।

জব্দকৃত চোরাই মালামালের মধ্যে রয়েছে— আমদানিনিষিদ্ধ ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, চিংড়ি মাছের রেনু পোনা, ফুসকা, বিভিন্ন ধরনের আতশবাজি, ভারতীয় গরু, চকলেট, কিশমিশ, শাড়ি, পন্ডস ফেস পাউডার, স্কিন শাইন ক্রিম, সেভেন অয়েল, প্রসাধন সাবান, সরিষার তেল এবং জনসন বেবি লোশন। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত ও মালামাল বহনকারী একটি ইজিবাইক ও একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে ৬০ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ও চোরাচালান চক্রের তৎপরতা বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত যাবতীয় মালামাল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একই সাথে সীমান্ত নিরাপত্তা জোরদার ও দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্তবর্তী বাসিন্দাদের যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় ৬০ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য ও যানবাহন জব্দ

বিস্তারিত কমেন্টে