সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২০:৫৮
শিরোনাম
● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন

মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় নিজের অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে দিতে সহযোগিতা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা। উপজেলার শ্যামকুড় গ্রামের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত শান্ত ইসলামকে (১৯) পুলিশে সোপর্দ করতে স্থানীয়দের সহযোগিতা করেন তাঁর পিতা রফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শান্ত ইসলাম প্রতিবেশী শিশুটিকে ফুসলিয়ে শ্যামকুড় উত্তর পাড়া এলাকার একটি সেচ পাম্পের (স্যালো মেশিন) ঘরে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শান্ত গা ঢাকা দেয়। ঘটনাটি জানতে পেরে অভিযুক্তের বাবা রফিকুল ইসলাম নিজেই ছেলেকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেন।

তবে ঘটনার প্রেক্ষাপট নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন মতও রয়েছে। সরেজমিনে তথ্য সংগ্রহকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী দাবি করেন, বিষয়টির পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। মেয়েটির হাত ধরে টানাটানি করার সময় স্থানীয়রা দেখে ফেললে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্তের বাবা ছেলেকে ডেকে আনলে পুলিশে সোপর্দ করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) ইমদাদুল হক জানান, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিস্তারিত কমেন্টে