মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৬:৪৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৩৫
শেয়ার: mail
বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মরদেহগুলো উদ্ধারের পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন—ওই এলাকার আহাত হাওলাদার (২২), তাঁর মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী বুলু বেগম ঘটনার দিন দুপুরে ওই বাড়ির বাইরে থেকে বিকট দুর্গন্ধ পেয়ে সন্দেহ প্রকাশ করেন এবং আশপাশের বাসিন্দাদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা কচুয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি তালাবদ্ধ বা বন্ধ ঘরের ভেতর থেকে একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। সিআইডি ও থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, রোমহর্ষক এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে জোর তদন্ত শুরু হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে