মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ১:২৩:০৪

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবির কারাদণ্ড

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবির কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবিকে আটক করেছে থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) পৌর সদরে নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার দোলং এলাকার মৃত ওসির উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪০) এবং ছোট শালিকা এলাকার মোহাম্মদ হানিফ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৬)।

পুলিশ জানায়, চাটমোহর পৌর সদরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে বাবু মিয়া ও নাজমুল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আদালতে আসামিরা অপরাধ স্বীকার করায় বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুই মাদকসেবিকে আইনি প্রক্রিয়া শেষে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চাটমোহর থানা-পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward