শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০২:৫৬
শিরোনাম
● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, বাজারে প্রভাব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, বাজারে প্রভাব

দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেছেন আমদানিকারকেরা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১৬ জন আমদানিকারক মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন এবং এই বন্দর দিয়ে তা আমদানি শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রথম চালানে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে কাঁচামরিচবাহী ট্রাক। পর্যাপ্ত আমদানি শুরু হলে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানান আমদানিকারকেরা।

ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে আমদানির প্রভাবে ইতিমধ্যেই হিলিসহ আশপাশের বাজারে প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন কাঁচামরিচ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বাজারে কাঁচামরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও এ বন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হলো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু, বাজারে প্রভাব

বিস্তারিত কমেন্টে