মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৩:১৪:১৩

জামায়াত কিছু পোষ্য প্রাণী দিয়ে গালিগালাজ করাচ্ছে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
জামায়াত কিছু পোষ্য প্রাণী দিয়ে গালিগালাজ করাচ্ছে: রাশেদ খাঁন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী অত্যন্ত অকৃতজ্ঞ দল মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াত কিছু পোষ্য প্রাণী দিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা আক্রমণ ও গালিগালাজ করাচ্ছে, যা অত্যন্ত ন্যক্কারজনক।

আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির মানুষকে মূল্যায়ন করতে পারে না। আজকে বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে। অথচ এই দলটি এতটাই অকৃতজ্ঞ যে কিছু পোষ্য প্রাণী লেলিয়ে দিয়ে গালিগালাজ করাচ্ছে।

তিনি আরও বলেন, তাদের একজন সাবেক এমপি শফিকুল ইসলাম মাসুদ কয়েক দিন আগে এক বক্তব্যে দাবি করেছেন যে জুলাই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জামায়াত-শিবির। অথচ বছরের পর বছর ধরে মগবাজারে তাদের কার্যালয়ে সামান্য একটি তালা ঝুলছিল, সেই তালা খোলার মতো একজন মাস্টারমাইন্ডও সেখানে যায়নি।

রাশেদ খাঁন বলেন, জুলাইয়ের প্রকৃত মাস্টারমাইন্ড মূলত শহীদ সন্তানেরা। এখন জামায়াত-শিবির নিজেদের মাস্টারমাইন্ড দাবি করে প্রকৃতপক্ষে শহীদদের রক্ত ও মর্যাদার সঙ্গে প্রহসন করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward