বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৩:৪৬
শিরোনাম
● চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা ● নাটোরের লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি ● ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থ জোগানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা ফাহাদ এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! ● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ● ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস ● সংবাদ সরাও, নইলে ফল ভুগতে হবে: পলিটিকোকে ট্রাম্প প্রশাসনের হুমকি ● জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ● এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু ● চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা ● নাটোরের লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি ● ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থ জোগানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা ফাহাদ এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! ● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ● ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস ● সংবাদ সরাও, নইলে ফল ভুগতে হবে: পলিটিকোকে ট্রাম্প প্রশাসনের হুমকি ● জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ● এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:৩৮
শেয়ার: mail
জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

বিরোধী দল জামায়াতকে উদ্দেশ করে রিজভী বলেন, “আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যে প্রমাণ থাকার কথা, তা আছে। পরাজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।”

দুর্গাপূজা উদ্‌যাপন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে পেরেছে।

চিকিৎসাসেবা প্রসঙ্গে রিজভী বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

বিস্তারিত কমেন্টে