অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৃথকভাবে হাসপাতালে গিয়ে দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তাঁরা।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার তাঁকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দেখতে যান রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
kalprakash.com/IM