বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩১:২৯
শিরোনাম
গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর

নাটোরে খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবিতে বিশাল মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:২৭
শেয়ার: mail
নাটোরে খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবিতে বিশাল মানববন্ধন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

নাটোরে সরকারি খাস জমিতে অবিলম্বে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় অধিবাসীরা। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন জিন্নাহ্ স্কুল মোড়ে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিগত সরকারের আমলের কথিত অবৈধ লিজ বাতিল করে জনস্বার্থে ওই জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জেলা বিএনপির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র নেতা শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা শামীম আহম্মেদ, লিয়ন রহমান এবং হাফেজ সানাউল্লাহ।

বক্তারা বলেন, পুরাতন জিন্নাহ্ স্কুল মোড় সংলগ্ন সাবেক ‘দৈনিক প্রকাশ’ পত্রিকার কার্যালয় এবং সংলগ্ন নারদ নদের পাড়ের সরকারি খাস জমিটিতে পার্ক ও লাইব্রেরি নির্মাণ করা হলে তা কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে এক সাংবাদিকের নামে জমিটি অবৈধভাবে লিজ দেওয়া হয়েছিল।

বক্তারা অবিলম্বে ওই অবৈধ লিজ বাতিল করে জমিটি উদ্ধারপূর্বক সাধারণ মানুষের কল্যাণে পার্ক ও গ্রন্থাগার নির্মাণের জন্য জোর দাবি জানান। মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, নারী-পুরুষ, শিক্ষাবিদ, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবিতে বিশাল মানববন্ধন

বিস্তারিত কমেন্টে