বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৫:০৮
শিরোনাম
রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:২৮
শেয়ার: mail
কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৮ জুলাই সকালে লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা হঠাৎ লোকালয়ের পাশে বিশাল অজগরটি দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ একনজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়রা সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে আনেন এবং দ্রুত বন বিভাগকে খবর দেন।

অজগরটি দেখতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে যায়। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

গ্রামবাসী জানান, তাঁদের এলাকায় এর আগে এত বড় অজগর সাপ কখনো দেখা যায়নি। সাপটি লম্বায় প্রায় ১০ থেকে ১২ ফুট হবে। অনাকাঙ্ক্ষিতভাবে অজগরটি লোকালয়ে চলে আসায় বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার পর পরই আমাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটিকে নিরাপদে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।”

উল্লেখ্য, অজগর বাংলাদেশের আইন অনুযায়ী সংরক্ষিত বন্যপ্রাণী। লোকালয়ে বা আশেপাশে এ ধরনের প্রাণী দেখা গেলে তা পিটিয়ে হত্যা বা আঘাত না করে বন বিভাগ বা নিকটস্থ প্রশাসনিক সংস্থাকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন পরিবেশবিদরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

বিস্তারিত কমেন্টে