শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:১৩:২১

এমপি রাশেদা বেগম হীরার সফর ঘিরে দেবিদ্বারে বিএনপির প্রস্তুতি সভা, বিলুপ্ত সব তৃণমূল কমিটি

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২৩
শেয়ার: mail
এমপি রাশেদা বেগম হীরার সফর ঘিরে দেবিদ্বারে বিএনপির প্রস্তুতি সভা, বিলুপ্ত সব তৃণমূল কমিটি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী ৩০ জুলাই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর উপলক্ষে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতিমূলক প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দলের সাংগঠনিক গতি বাড়াতে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার ২৭ জুলাই বিকেল ৩টায় দেবিদ্বার নিউ মার্কেটস্থ ‘কয়লা রেস্তোরাঁ’য় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৩০ জুলাই সংসদ সদস্য রাশেদা বেগম হীরার আগমনকে সফল ও স্মরণীয় করে তুলতে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা এতে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার পাশাপাশি কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে দলকে নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে সভা থেকে দেবিদ্বার উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিদ্যমান কমিটিগুলো একযোগে বিলুপ্ত ঘোষণা করেন নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক ভিত্তি আরও শক্ত ও সুসংগঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুতই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করা হবে।

সংসদ সদস্যের সফর ও তৃণমূল কমিটি পুনর্গঠনের এই সিদ্ধান্তে দেবিদ্বারের রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

এমপি রাশেদা বেগম হীরার সফর ঘিরে দেবিদ্বারে বিএনপির প্রস্তুতি সভা, বিলুপ্ত সব তৃণমূল কমিটি

বিস্তারিত কমেন্টে