মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩২:১৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তেজগাঁও কলেজে অধ্যক্ষকে শুভেচ্ছা জানাল ছাত্র অধিকার পরিষদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তেজগাঁও কলেজে অধ্যক্ষকে শুভেচ্ছা জানাল ছাত্র অধিকার পরিষদ

তেজগাঁও কলেজে তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তেজগাঁও কলেজ শাখা।

শনিবার (২৬ জুলাই) আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আসিফ হোসাইন, সাধারণ সম্পাদক পলাশ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, একাডেমিক পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. আসিফ হোসাইন বলেন, তৃতীয়বারের মতো ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় অধ্যক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি, তাঁর দায়িত্বশীল নেতৃত্বে কলেজের সার্বিক শিক্ষা পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের কাছে যথাযথভাবে তুলে ধরা এবং সেগুলোর সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করা আমাদের দায়িত্ব। তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভবিষ্যতেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তেজগাঁও কলেজে অধ্যক্ষকে শুভেচ্ছা জানাল ছাত্র অধিকার পরিষদ

বিস্তারিত কমেন্টে