বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২২:৪৩
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২২
শেয়ার: mail
মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার

পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও সুদের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এক জনমিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সামাজিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বাদ এশা আফ্রাতপাড়া জামে মসজিদে সমাজবাসীর অংশগ্রহণে এ জনমিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আফ্রাতপাড়া সমাজের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সমাজের কোনো ব্যক্তি মাদক, জুয়া, পতিতাবৃত্তি কিংবা সুদের সঙ্গে জড়িত থাকলে তাকে সমাজচ্যুত করা হবে। পাশাপাশি এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এর জন্য সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে সবাইকে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আরও ঘোষণা দেওয়া হয়, মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও সুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

জনমিটিংয়ে উপস্থিত ছিলেন আফ্রাতপাড়া সমাজের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্যাশিয়ার মো. সালাম, সমাজ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলোর প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত সবাই গণস্বাক্ষর করেন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার

বিস্তারিত কমেন্টে