সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৯:৫২
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

বিক্ষোভ ঘিরে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
বিক্ষোভ ঘিরে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তরকেন্দ্রিক আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এতে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (২২ জুলাই) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রীদের প্রবেশ এবং ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএমআরসি।

বন্ধ থাকা স্টেশনগুলো হলো রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট, প্যাটেল চক, লোক কল্যাণ মার্গ, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম।

তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে শুধু ইন্টারচেঞ্জ বা ট্রেন পরিবর্তনের সুবিধা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমআরসি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

ডিএমআরসি জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে আপাতত যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে না। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল অব্যাহত থাকবে এবং ট্রেনগুলো এসব স্টেশনে না থেমেই চলাচল করবে।

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং যাত্রার আগে সর্বশেষ পরিষেবা-সংক্রান্ত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই মধ্য দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। হাজার হাজার আন্দোলনকারী রাস্তায় নেমে আসায় নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিক্ষোভ ঘিরে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

বিস্তারিত কমেন্টে