শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫৪:২৮

বাগমারায় যুবদল নেতার ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৪৫
শেয়ার: mail
বাগমারায় যুবদল নেতার ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য আসাদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় বাগমারা উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী আসাদুল ইসলাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে আসাদুল ইসলাম দাবি করেন, একই ইউনিয়নের পারভেজ রানা, ফাহিমা ও তাদের সহযোগীরা তার ওপর হামলা চালানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাগমারা থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আসাদুল ইসলামের মা ও সন্তান, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান, জুলাই যোদ্ধা ও গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শেখ, ভবানীগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব জহুরুল ইসলাম, ওলামা দল রাজশাহী জেলা শাখার সদস্য মুখলেছুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় যুবদল নেতার ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে