মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০০:০০

বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক পাবনা পৌরসদরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে রাজ হোসেন (৩৫)।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে স্বজনরা রাজশাহী থেকে পাবনায় ফিরছিলেন। একই সময়ে পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল। পথে সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক ও শিশু কেয়ার নানী নিহত হন। এছাড়া কয়েকজন আহত হন।

ওসি মাহবুবুর রহমান আরও জানান, খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিস্তারিত কমেন্টে