বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৯:৩১
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

আর্জেন্টিনা ম্যাচের আগে সুসংবাদ পেল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:২২
শেয়ার: mail
আর্জেন্টিনা ম্যাচের আগে সুসংবাদ পেল ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ইংল্যান্ড। দলের অন্যতম ভরসার মিডফিল্ডার ডেক্লান রাইস পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনালে তিনি প্রথম একাদশেই থাকার সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো একাদশ ঘোষণা করেনি ইংল্যান্ড।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকো সিটিতে পাকস্থলীর সমস্যায় আক্রান্ত হন রাইস। ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল জানান, অসুস্থতার কারণে কোয়ার্টার ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকেও উঠতে পারেননি তিনি। এ কারণে নরওয়ের বিপক্ষে চিকিৎসকদের পরামর্শে তাকে মাত্র ৪৫ মিনিট খেলানো হয়েছিল।

নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া জয়ের পর রাইসকে কিছুটা ক্লান্ত দেখা গেলেও তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে ম্যাচ ১২০ মিনিট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা বিবেচনায় রেখে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন টুখেল।

ম্যাচ শেষে টুখেল বলেন, ডেক্লান লড়াই করছিল। সে আরও খেলতে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়াত, তাহলে বদলি খেলোয়াড় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারত। তাই তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক প্রমাণিত হয়েছে।

গত সোমবার কানসাস সিটিতে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন ডেক্লান রাইস। ক্লোজড-ডোর অনুশীলন শেষে ইংল্যান্ড শিবির জানায়, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে খেলার জন্য তিনি এখন পুরোপুরি ফিট।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আর্জেন্টিনা ম্যাচের আগে সুসংবাদ পেল ইংল্যান্ড

বিস্তারিত কমেন্টে