বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫০:৪০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

তেজগাঁও কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কৃতি খেলোয়াড় সংবর্ধনা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
তেজগাঁও কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কৃতি খেলোয়াড় সংবর্ধনা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় স্নাতকোত্তরের শেষ পর্ব (শিক্ষাবর্ষ ২০২৩–২৪)-এর শিক্ষার্থীদের বরণ এবং কলেজের কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদানের লক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কৃতি খেলোয়াড় সংবর্ধনা–২০২৬ উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নূর-নবী আল মাহমুদ, গভর্নিং বডির সদস্য আ জ ম কামাল উদ্দিন ও সিলভিয়া খায়ের, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ভূঁইয়াসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফল হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন তাঁর খালু, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আকস্মিক মৃত্যুর কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে কলেজের কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার সঞ্চার করেছে।

সম্মাননা অনুষ্ঠানে খেলোয়াড়রা তেজগাঁও কলেজে একটি খেলার মাঠের অভাবের বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, একটি নিজস্ব মাঠ থাকলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি আরও সুসংগঠিত ও কার্যকরভাবে নেওয়া সম্ভব হতো। এ প্রসঙ্গে তাঁরা কলেজের সামনে অবস্থিত আনোয়ার উদ্যানকে খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেওয়ার দাবি জানান।

দীর্ঘদিনের এ সংকট নিরসনে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও উপ-উপাচার্য বা কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কৃতি খেলোয়াড় সংবর্ধনা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে