বাংলাদেশ ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান Logo আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না—বিএনপির নেতাদের উদ্দেশে নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির মন্ত্রী-এমপিদের উদ্দেশে বলেছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি ভালোভাবে একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনি কোথায় পালাবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড ও দোকানপাট দখল করে যাদের পকেটে গরম গরম টাকা গেছে, সময় এলে সব টাকা রেখে বঙ্গোপসাগরের দিকে পালাবে। সেটার জন্য সবাই প্রস্তুত থাকুন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে খুনি হাসিনা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা এখনও তাঁর বিচার করতে পারিনি। আবু সাঈদের রক্তের বিচার চাই। এই বিচার চাওয়া আমাদের অপরাধ নয়। তাহলে যারা বিভিন্ন গণমাধ্যমে চিৎকার করছেন, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি ভালোভাবে একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনি কোথায় পালাবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।

তিনি আরও বলেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা ঘটাব, ইনশাআল্লাহ। যদি শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা ঘটাব। আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।

বিএনপি সরকারের নেতাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে তাঁরা এসে বলবেন, আমি এটা করব, ওটা করব, উন্নয়ন করব। কিন্তু নির্বাচনের পরে তাঁদের পাওয়া যায় নারীর সঙ্গে, মদের আড্ডায়।

চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বিএনপির এক মন্ত্রীর সমালোচনা করে বলেন, দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে শুধু নির্বাচনের আগেই খুঁজে পাওয়া গেছে। নির্বাচনের পরে বন্যাকবলিত মানুষের মধ্যে তাঁকে একদিনও দেখা যায়নি। টেলিভিশনের পর্দায়ও তাঁকে দেখেছেন কি? এরা জাতির মহাপ্রতারক। এরা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ব্যস্ত।

তিনি আরও বলেন, উপরে আল্লাহ আছেন। আমরা যে ধর্মই পালন করি না কেন, বিশ্বে শান্তি চাই। আমরা বাংলাদেশে কাউকে ভয় পাই না। আমরা ভদ্র আচরণ করছি, কারণ আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই। সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কীভাবে টেনে নামাতে হয়, তা আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে—রামভূত, দিল্লির ভূত, চাঁদাবাজির ভূত—সেটি আমরা নামিয়ে ফেলব।

ভারতের বিজেপি ও আরএসএসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের গেরুয়া সন্ত্রাস, বিজেপি ও আরএসএসের গুন্ডা বাহিনীকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ১৯৪৭ সালে স্বাধীনতার লড়াই করেছে, ১৯৭১ সালে যুদ্ধ করেছে, ১৯৯০ সালে আন্দোলন করেছে এবং ২০২৪ সালেও সংগ্রাম করেছে। তোমাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা বক্তব্য দেন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না—বিএনপির নেতাদের উদ্দেশে নাসির উদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬