বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৮:৩৪
শিরোনাম
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড

বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪১
শেয়ার: mail
বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে প্রতিদিন অন্যের জমিতে শ্রম দেন বাবা। সংসারের অভাব-অনটনের মাঝেও দুই সন্তানের পড়াশোনা যেন থেমে না যায়—সেই স্বপ্ন বুকে নিয়ে সংগ্রাম করে চলেছেন বাবা-মা। সেই ত্যাগ, কষ্ট ও অদম্য ইচ্ছাশক্তির স্বীকৃতি মিলেছে এবার। রাজশাহীর বাগমারা উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমজ ভাই-বোন শামিউল ইসলাম শামস ও শুহরাত জাহান শাম্মী একসঙ্গে প্রাথমিক বৃত্তি অর্জন করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।

জানা গেছে, দুই সন্তানের বাবা শামীম প্রামাণিক একজন দিনমজুর। অন্যের জমিতে কাজ করে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে চলে সংসার। অভাবের কারণে অনেক সময় পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদাও পূরণ করা কঠিন হয়ে পড়ে। তবুও সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কখনো আপস করেননি বাবা-মা। নিজেদের কষ্ট আড়াল করে বই-খাতা, স্কুলের খরচ এবং লেখাপড়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করেছেন সবসময়।

সন্তানদের এই অর্জনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা আফরোজা। তিনি বলেন, আমরা খুব গরিব মানুষ। আমার স্বামী অন্যের জমিতে কাজ করে যা রোজগার করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। অনেক সময় নিজের জন্য কিছু কিনিনি, শুধু ভেবেছি ছেলেমেয়েদের পড়াশোনা যেন বন্ধ না হয়। কত রাত চিন্তায় কেটেছে, কীভাবে তাদের পড়ার খরচ দেব। আজ আমার জমজ ছেলে-মেয়ে একসঙ্গে বৃত্তি পেয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে, আমাদের সব কষ্ট আজ সার্থক হয়েছে। আমি চাই, তারা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক।

একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাদুর রহমান বকুল বলেন, শামিউল ইসলাম শামস ও শুহরাত জাহান শাম্মী অত্যন্ত মেধাবী, নিয়মিত ও পরিশ্রমী শিক্ষার্থী। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তারা যেভাবে পড়াশোনায় মনোযোগ ধরে রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। একসঙ্গে দুই শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

এলাকাবাসীর মতে, শামিউল ইসলাম শামস ও শুহরাত জাহান শাম্মীর এই সাফল্য প্রমাণ করে, দারিদ্র্য কখনো মেধা ও স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। সঠিক সুযোগ ও আন্তরিক প্রচেষ্টা থাকলে প্রত্যন্ত গ্রামের একটি সংগ্রামী পরিবার থেকেও জাতির জন্য গর্ব বয়ে আনা সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

বিস্তারিত কমেন্টে