শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৩:১০
শিরোনাম
● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মৃদুল সরকার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের পুঁটিয়া গ্রামের মিলন সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন মৃদুল। পথে উপজেলার আট্টাকী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

মোড়েলগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে