মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৯:২৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে নেতানিয়াহু, মিলের প্রশংসাও করলেন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে নেতানিয়াহু, মিলের প্রশংসাও করলেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই সমর্থনের পেছনে শুধু ফুটবল নয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রতি রাজনৈতিক প্রশংসাও বড় কারণ হিসেবে উঠে এসেছে।

আই২৪ নিউজের তথ্য অনুযায়ী, সম্প্রতি মোজো পডকাস্টে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। সঞ্চালক লিওনেল মেসির প্রসঙ্গ তুললেও নেতানিয়াহু প্রথমেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশংসা করেন।

তিনি বলেন, মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু। নেতানিয়াহুর ভাষ্য, ইসরায়েলের প্রতি মিলের দৃঢ় সমর্থন তাকে আর্জেন্টিনার আসল সুপারস্টারে পরিণত করেছে। দুই নেতা অর্থনীতি ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করেন বলেও জানান তিনি।

তবে রাজনীতির পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল শক্তিরও প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশটির একটি খুব ভালো দল রয়েছে এবং সেখানে একজন বিশেষভাবে অভিজ্ঞ খেলোয়াড় আছেন। এর মাধ্যমে তিনি স্পষ্টতই লিওনেল মেসির কথাই ইঙ্গিত করেন।

আলাপচারিতায় নেতানিয়াহু আরও স্মরণ করেন, একসময় মেসির ইসরায়েল সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা। সঞ্চালক যখন মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ তোলেন, তখন তিনি সেই স্মৃতিচারণ করেন।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন প্রেসিডেন্ট হাভিয়ের মিলের নেতৃত্বে আর্জেন্টিনা ও ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি দুই দেশ আইজ্যাক অ্যাকর্ডস নামে একটি সহযোগিতা উদ্যোগ ঘোষণা করেছে, যার লক্ষ্য কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ করা।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয় এবং সেই ম্যাচের রেফারিং নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য প্রকাশ্যে আসে।

তথ্যসূত্র: আই২৪ নিউজ, মডার্ণ এজেড

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে নেতানিয়াহু, মিলের প্রশংসাও করলেন

বিস্তারিত কমেন্টে