শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:২৫:৫৬

নাটোরে ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৩৫
শেয়ার: mail
নাটোরে ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মালঞ্চি বাজার চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের এসকেন মণ্ডলের ছেলে আনোয়ার (৪৪) এবং বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার মৃত জাফর মোল্লার ছেলে নাসির উদ্দিন (৩৯)।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দুই মাদক কারবারি বাগাতিপাড়ার মালঞ্চি বাজার এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মালঞ্চি বাজারের ব্যবসায়ী জনৈক এজার দোকানের সামনে আনোয়ার ও নাসির উদ্দিনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা এজাহার মামলা হিসেবে রূপান্তর করে শনিবার (১১ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে