শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৭:৩৮
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা

টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

বুধবার (৯ জুলাই) দিনব্যাপী তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বন্যাদুর্গত ও পানিবন্দী পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন।

পরিদর্শন শেষে শাহ জালাল কাজল বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর, মিস্ত্রিপাড়া, চরপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

তিনি দলমত নির্বিশেষে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. সেলিম, পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা

বিস্তারিত কমেন্টে