বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:৫২
শিরোনাম
● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী

প্রতিবন্ধী যুবককে হত্যা নিয়ে সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
প্রতিবন্ধী যুবককে হত্যা নিয়ে সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে টাকা চুরির অপবাদে এক প্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে প্রধান সড়কের পাশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবন্ধী যুবক হত্যার মতো একটি স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পরিবর্তে কোনো ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাঁরা এ ধরনের প্রচারণার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের তথ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তাঁরা।

এলাকাবাসী আরও দাবি জানান, টাকা চুরির অপবাদকে কেন্দ্র করে প্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা জরুরি। পাশাপাশি সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোরও নিরপেক্ষ যাচাই হওয়া প্রয়োজন। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিকে দায়ী করা কিংবা তাঁর সম্মানহানি হয়, এমন প্রচারণা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রতিবন্ধী যুবককে হত্যা নিয়ে সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে