মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৫:২৬
শিরোনাম
গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. আল-আমিনের নেতৃত্বে একটি দল উপজেলার নবীনাবাদ ফেরিঘাটের পূর্ব পাশের কাঁচা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. রবি আলম (২০) ও মো. জসিম উদ্দিন (৩৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং দেওয়ানগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষককে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার (৭ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিস্তারিত কমেন্টে