মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:৫২
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি সাদ্দাম

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৪৮
শেয়ার: mail
কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি সাদ্দাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার ৮৮ নম্বর খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. সাদ্দাম হোসেন এবং সহ-সভাপতি হিসেবে এনামুল হক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনসংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোল্লা নজরুল ইসলাম। অনুষ্ঠানে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

সভায় অভিভাবক সদস্য মাহমুদা বেগম সভাপতি পদে মো. সাদ্দাম হোসেনের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করেন। পরে সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী এনামুল হকের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

সভায় উপস্থিত ছিলেন বেবী বড়াল, জিন্নাত আরা, মো. লিয়াকত আলী, মো. লুৎফর রহমান, মো. কাজী মনিরুল ইসলাম, মিতা দাস, ঝর্না বেগম, মাহমুদা বেগম, নাজমুন নাহার এবং মো. নূরুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি মো. সাদ্দাম হোসেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষকরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি সাদ্দাম

বিস্তারিত কমেন্টে