মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৮:০৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রকৌশল ভবনের উদ্বোধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:১৩
শেয়ার: mail
নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রকৌশল ভবনের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলা প্রবাদ আছে— ‘কামারের ভাঙা দা আর ছুতারের ভাঙা নাও।’ অর্থাৎ যারা নিজেরা তৈরি করেন, তারা অনেক সময় জোড়াতালি দিয়েই কাজ চালিয়ে নেন। একইভাবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর খুব একটা আধুনিক বা নান্দনিক হয় না। তবে আমরা এর ব্যতিক্রম করতে চাই। প্রকৌশল দপ্তরকে একটি আধুনিক ও কার্যকর দপ্তর হিসেবে গড়ে তুলতে চাই। তবে শুধু অবকাঠামো নির্মাণ করাই যথেষ্ট নয়, এর যথাযথ রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। ভবনটি নিজেদের সম্পদের মতো পরিচ্ছন্ন রাখতে হবে এবং দীর্ঘস্থায়িত্বের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, প্রকৌশলী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রকৌশল ভবনের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

উল্লেখ্য, দুইতলা ভিত্তির ওপর নির্মিত এ দুইতলা প্রকৌশল ভবনটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রকৌশল ভবনের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে