মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:১৫:১৮

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে কাল

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৫০
শেয়ার: mail
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে কাল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ‘ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করতে মঙ্গলবার (৭ জুলাই) গুরুত্বপূর্ণ সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ সভায় ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সোমবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাটি বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও এতে অংশ নেবেন। অর্থাৎ সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতিকে প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ভার্চুয়ালি সভায় অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও যথাসময়ে সভায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, আবেদন পদ্ধতি, সময়সূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নীতিমালা প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে কাল

বিস্তারিত কমেন্টে