মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৯:৫৯
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রুহুল কবির রিজভী নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রুহুল কবির রিজভী নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ: স্বাবলম্বী হওয়ার স্বপ্নে প্রশিক্ষণার্থীরা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ: স্বাবলম্বী হওয়ার স্বপ্নে প্রশিক্ষণার্থীরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

“দক্ষ হবো, গড়বো দেশ”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দক্ষ খামারি হিসেবে গড়ে উঠে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শেখার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। হাতে-কলমে এই প্রশিক্ষণের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করছেন যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অধিদপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের জন্য টিফিন ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আবাসন ব্যবস্থাও পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, যা প্রশিক্ষণ পরিবেশকে আরও অনুকূল করেছে।

কদমতলার ইয়ুথ ফাউন্ডেশন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়মিত ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে পিরোজপুরের যুবসমাজ দক্ষ মানবসম্পদে পরিণত হবে, যা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ: স্বাবলম্বী হওয়ার স্বপ্নে প্রশিক্ষণার্থীরা

বিস্তারিত কমেন্টে