বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:১৪:০৩
শিরোনাম
গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা মনিরামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সাজেকে পৌঁছেছেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ কুবিতে আনোয়ার হোসাইন স্মরণে গণিত সেমিনার ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা

ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:২২
শেয়ার: mail
ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চলতি বছরে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। অন-অ্যারাইভাল ভিসার পরিধি বৃদ্ধি, মাত্র ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত শিথিল এবং স্মার্ট মেডিকেল ভিসা চালুর মতো একাধিক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

শনিবার (৪ জুলাই) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস–এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১. আরও ৬ দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা

আমিরাতের ফেডারেল কর্তৃপক্ষ অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও ছয়টি দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করেছে। নতুন সুবিধার আওতায় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা ১৪ ও ৬০ দিনের নির্দিষ্ট ভিসা ক্যাটাগরিতে সহজে ইউএইতে প্রবেশ করতে পারবেন। আগে এ সুবিধা মূলত নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল।

২. ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন

দুবাই ভ্রমণকারীদের জন্য সুখবর দিয়েছে দেশটির প্রশাসন। অনুমোদিত ট্রাভেল বা পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একক প্রবেশযোগ্য (Single Entry) পর্যটক ভিসা এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদন করা হবে।

৩. বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত সহজ

স্থাবর সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক ভিসা পাওয়ার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। একক মালিকানার ক্ষেত্রে আগে ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে। যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে।

৪. অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগ

আঞ্চলিক আকাশসীমা বন্ধ ও বিমান চলাচলে বিঘ্নের কারণে যেসব বিদেশি নির্ধারিত সময়ের বেশি ইউএইতে অবস্থান করেছেন, তাদের জন্য জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিন থাকার সুযোগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদ নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে।

৫. চালু হচ্ছে ‘স্মার্ট মেডিকেল ভিসা’

বিদেশি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে ইউএই। এ লক্ষ্যে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন ব্যবস্থায় চিকিৎসার আগে থেকে শুরু করে চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল সেবার আওতায় আনা হবে।

৬. তিন দেশের নাগরিকদের নতুন ভিসা স্থগিত

ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে ইউএই। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) জানিয়েছে, গত ৬ জুন থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত আন্তর্জাতিক স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে পুনর্বিবেচনা করা হতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা

বিস্তারিত কমেন্টে