বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫২:০০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:১৫
শেয়ার: mail
ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা

ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ এবং বাংলাদেশ-ওমানের উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।

মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দূতাবাসের শ্রম মিনিস্টার মাহামুদুর রহমান। সভা পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব চ্যান্সারি (এইচওসি) ও কাউন্সেলর (পলিটিক্যাল) আতাউর রহমান, লেবার কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান, মিসেস মাহমুদা খানম, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ওমানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী এবং গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় প্রকৌশলীরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বাংলাদেশ-ওমানের উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করতে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে সরকার ও দূতাবাস একযোগে কাজ করছে। একই সঙ্গে তাদের যৌক্তিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, প্রবাসী পেশাজীবীদের সঙ্গে দূতাবাসের নিয়মিত যোগাযোগ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা

বিস্তারিত কমেন্টে